Visa Information
উমরাহ ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টস
- ভিসা আবেদন ফরম
- সাদা ব্যাকগ্রাউন্ডের ২ কপি সাম্প্রতিক তোলা ছবি
- জন্মসনদের ফটোকপি (শিশুদের জন্য)
- বিবাহিত দম্পতির জন্য বিবাহ সনদপত্রের ফটোকপি
- ৪৫ কিংবা তারচেয়ে কম বয়েসি (প্রাপ্তবয়স্কা) মহিলাদের জন্যে একা ভ্রমনের ক্ষেত্রে আইনত মাহরাম পুরুষের অনুমতিপত্র লাগবে।
- কোভিড ১৯ টিকা সনদের ফটোকপি
- রাউন্ড-ট্রিপ ফ্লাইট টিকেট
- হোটেল বুকিংয়ের প্রমাণ
- অন্যান্য ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে)
ভিসা ফি
ভিসা ফি
ভিসা ফি প্রদান
প্রসেসিং টাইম (৭ দিন)
ভিসার ধরন
উমরাহ ভিসা : কেবল উমরাহর জন্য ৯০ দিনের মেয়াদসহ ভিসা দিয়ে থাকে সৌদি সরকার। এটাকে ওমরাহ ভিসা বলা হয়। এ ভিসা দিয়ে মক্কা-মদিনা ছাড়া সৌদি আরবের অন্য কোনো স্থান ভ্রমণ করা যাবে না।
ট্যুরিস্ট/ভিজিট ভিসা : সৌদি আরব ভ্রমণের জন্য যে ভিসা দেয় সৌদি দূতাবাস, এটিকে ট্যুরিস্ট বা ভিজিট ভিসা বলে। এ ভিসা দিয়ে সৌদি আরবের যে কোনো স্থান (অনুমোদিত) ভ্রমণ করা যায়। এ ভিসায় ওমরাহ করার অনুমতি নেই। যদিও অনেকে এ ভিসায় ওমরা পালন করেন।
ভিসার ধরন
উমরাহ ভিসা : কেবল উমরাহর জন্য ৯০ দিনের মেয়াদসহ ভিসা দিয়ে থাকে সৌদি সরকার। এটাকে ওমরাহ ভিসা বলা হয়। এ ভিসা দিয়ে মক্কা-মদিনা ছাড়া সৌদি আরবের অন্য কোনো স্থান ভ্রমণ করা যাবে না।
কেন নির্ভরযোগ্য অ্যাজেন্সি থেকে উমরাহ ভিসার জন্য আবেদন করবেন?
অভিজ্ঞতা ও দক্ষতা : নির্ভরযোগ্য হজ ওমরাহ ট্রাভেল অ্যাজেন্সিগুলো প্রতি মাসেই গ্রুপ নিয়ে উমরায়
যায়। কোনো কোনো মাসে উমরাহর জন্য একাধিকবার মক্কা-মদিনায় যায় এসব অ্যাজেন্সির দায়িত্বশীলরা। ফলে এ
ময়দানে অ্যাজেন্সিগুলো অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ।
তথ্য সহযোগিতা : উমরাহ ট্রাভের এজেন্সিগুলো হাজিদের সঠিক ও সর্বশেষ তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে।
নির্ভুলভাবে ভিসা আবেদন ফরম পূরণ : উমরাহ ট্রাভেল অ্যাজেন্সি হাজিদের ভিসা আবেদন ফরম নির্ভুলভাবে
পূরণ করে থাকে। এতে ভিসা প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যায়।
ডকুমেন্টস সহযোগিতা : ওমরাহ ভিসাপ্রাপ্তির জন্য যা যা ডকুমেন্টস প্রয়োজন হয়, হাজিদের সেসব
ডকুমেন্টসের লিস্ট দিয়ে দেয় হজ ও উমরাহ ট্রাভেল অ্যাজেন্সিগুলো। ডকুমেন্টস স্বল্পতা থাকলে, তা কীভাবে
সমাধান করা যায় সে পরামর্শও দিয়ে থাকে এসব এজেন্সি।
হোটেল ও ট্রান্সপোর্ট সাপোর্ট : হাজি সাহেবদের জন্য মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা করে উমরাহ
ট্রাভেল অ্যাজেন্সিগুলো। এয়ারপোর্ট থেকে মক্কা ও মক্কা থেকে মদিনা এবং মদিনা থেকে এয়ারপোর্টে যাতায়াতের
জন্য ট্রান্সপোর্ট ব্যবস্থা করে দেয় এসব অ্যাজেন্সি।
পরিদর্শন সহযোগিতা : হাজি সাহেবদের মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনে সহযোগিতা করে
থাকে হজ-উমরাহ ট্রাভেল অ্যাজেন্সিগুলো। কোনো কোনো অ্যাজেন্সি হাজিদের তায়েফ পরিদর্শন করার সুযোগও করে
দেন।
খাবার সহযোগিতা : মক্কা ও মদিনায় হাজি সাহেবরা কোথায় খাওয়া দাওয়া করবেন, এ ব্যাপারে খাবার সরবরাহ
করে বা তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে হজ-উমরাহ ট্রাভেল অ্যাজেন্সিগুলো।
ইমার্জেন্সি সহযোগিতা : অসুস্থতা বা হারিয়ে যাওয়ার মত ইমার্জেন্সি মুহুর্তে হাজিদের সহযোগিতা করে
থাকে হজ-উমরাহ ট্রাভেল অ্যাজেন্সিগুলো।
উমরাহ করার উপযুক্ত সময়
আরামদায়ক পরিবেশে উমরাহ করতে চাইলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস তুলনামূলক কম খরচে উমরাহ পালনের জন্য উপরোক্ত মাসগুলো ব্যতীত বছরের অন্যান্য সময় ধর্মীয় দিক বিবেচনায় রমাদান মাস
